কাঠের ঘুনপোকা টারমাইট দূর করার উপায়

Merin Farhana
Merin Farhana
Cover Image for কাঠের ঘুনপোকা টারমাইট দূর করার উপায়

ঘুন পোকা, উঁইপোকা বা টারমাইট এরা কাঠ ধ্বংসকারী পোকা।

কাঠ বা ফার্নিচারের জন্য খুবই মারাত্মক একটি পোকা। এর কারণে অনেক দামী ফার্নিচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই ঘুন পোকা দূর করার জন্য আপনারা যেকোন হার্ডওয়্যারের দোকান থেকে Wood Preservative কিনে এটি ফার্নিচারে লাগালে ঘুণ পোকা দূর হবে। এটি ওষুধের মত কাজ করে । এর ঘ্রাণ খুবই তীব্র। wood Preservative Tin এক লিটার ৩৫০-৪০০ টাকার মধ্যে বাজারে পাওয়া যায়।

ব্যবহারবিধিঃ

প্রথমেই ফার্নিচার ঘরের বাইরে বের করে নিতে হবে তারপর হাতে গ্লাবস বা ব্রাশ নিয়ে এই ওষুধ লাগাতে হবে। এটি কোন ভাবেই যেন হাতে বা শরীরে না লাগে সেটা খেয়াল রাখতে হবে।

যদি আপনাদের ফার্নিচার পুরাতন হয় ১০/১৫ বছর ব্যবহার করেছেন এমন, ঘুণ পোকা ধরেছে  তাহলে Wood Preservative পুরো ফার্নিচারে লাগাতে পারেন। 

আর যদি ফার্নিচার ১-২ বছর আগে কিনেছেন কিন্তু কোন পোকা ধরেছে তবে রঙ ঠিক আছে সেক্ষেত্রে এটি ফার্নিচারের ভেতরের দিক দিয়ে ব্যবহার করবেন। প্রতিবছর যদি একবার করে এই ওষুধ ব্যবহার করা যায় তাহলে আপনার মূল্যবান ফার্নিচারে ঘুণ পোকা ধরবে না। চাইলে নিচের ভিডিও তে দেখে নিতে পারেন কিভাবে wood Preservative বাড়িতেই ব্যবহার করবেন

শেয়ার করুনঃ