কাঠের সার / অসার বা পল কি ? পল কাঠ চেনার উপায়

shahriar
shahriar
Cover Image for কাঠের সার / অসার বা পল কি ? পল কাঠ চেনার উপায়

কাঠের অসার অংশ বা কাঠের পল হচ্ছে সাধারনত গাছের কেন্দ্র থেকে দূরবর্তী অংশ বা গাছের বাহ্যিক অংশ বা Sapwood। এই অংশকে কাঠের জীবিত অংশ(Living part) বলা হয়ে থাকে। এটি টারমাইট এবং অন্যান্য পোকামাকড়সহ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। 

গাছের কেন্দ্রের দিকের কাঠ যার রং অপেক্ষাকৃত গাঢ়, এই অংশের কাঠকে কাঠের সার অংশ বা সারি কাঠ (Heartwood) বলা হয়ে থাকে। 

আমাদের দেশে মধ্য গ্রীষ্ম অথবা মধ্য শীতকালই গাছ কাটার উত্তম সময় কারণ ঐ সময়ে গাছের মধ্যে পল রস সঞ্চালন প্রায় বন্ধ থাকে। কাঠ যখন কাটা হয় তখন তাতে প্রচুর রস বিদ্যামান থাকে। পলরস সহ কাঠ কাজে লাগালে পরবর্তিতে ঋতু পরিবর্তনের সাথে সাথে কাঠ সংকুচিত হয় ও সম্প্রসারিত হয়। তাই কাঠের ব্যাবহারের পূর্বে তা থেকে পলরস বের করে নিতে হয়। পল শুঁকিয়ে এলে কাঠের সিজনিং ভালো হয়।

সদ্য চেরাই করা বা ভিজা কাঠ থেকে পানিকে কমিয়ে আবহাওয়ার সম-পরিমান করাকেই কাঠের সিজনিং বা মৌসুমীকরণ বলে। কাঠের টিম্বারের মাঝামাঝি আঙুলের ছাপের মতো দুটি ভিন্ন রঙের গোল গোল লেয়ার থাকে। এগুলোই যথাক্রমে পল ও সার। কাঠের ভিন্নতা ভেদে পল ও সাঁরের ভিন্নতা দেখা দেয়। 

সব কাঠের পলে একই সময় ঘুঁন ধরে না। কোন কাঠের পলে খুব তারাতারিই আবার কোন কাঠের পলে অনেক দেরিতে ঘুঁনে ধরতে পারে। কাঠের মাঝে মাঝেও এই পল বা অসার অংশ(soft tissue) দেখা যেতে পারে যা কেটে বাদ দিয়ে দিয়েও আসবাবপত্র বানানো যায়।এক্ষেত্রে অনেক কাঠ বাদ দিতে হয় বলে আসবাবপত্রটির মূল্যও বেড়ে যায়।

আশাকরি ভবিষ্যতে কাঠ চিনতে ভুল হবে না । এই ব্যাপারে কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন । ধন্যবাদ । 

শেয়ার করুনঃ