ভালো সেগুন কাঠ চেনার উপায় কী?

shahriar

চিটাগাং সেগুনের মান অনেক উন্নত, ফাইবারও অনেক সুন্দর, কিন্তু বিভিন্ন কারনে বড় গাছগুলো আর কোনভাবেই কাটা হয়না। ছোট ও মাঝারী গাছগুলোই মার্কেটে পাওয়া যায়, যে কাঠগুলোর গুনগত মান খুব ভালো হয়না।
অনেক চেষ্টা করেও সেগুলো পলমুক্ত করতে পারেন না কাঠ মিস্ত্রিরা। যেখানে, চিটাগাং সেগুনে ১-২% পল থাকে, সেখানে অন্যান্য জায়গায় ৩০% পর্যন্ত পল থাকে। চিটাগাং সেগুনের পলে পোকা ধরেনা। নকল সেগুনের পল যতই রঙ দিয়ে ঢাকার চেষ্টা করেন না কেন, তা দেখে বুঝা যায় এবং দেখতে খারাপ লাগে।
আসল সেগুন কাঠে পল আর সারের সামঞ্জস্য থাকার কথা, আপনি দেখেই বুঝতে পারবেন আসল বা নকল কিনা ! এক্ষেত্রে বার্ণিশের সাথে বার্মাটিক ব্যবহার করতে পারেন। পলিশ এবং বিটোমেন ছাড়া কোনভাবেই লাগানো উচিত নয়। না হলে কিউরিং করার সময় পল অংশ কালচে হয়ে যায় এবং সারি অংশের রঙ নষ্ট হয়ে যায় ।
শেয়ার করুনঃ