কোন কাঠ কত দিন শুকিয়ে ফার্নিচার বানাতে হবে? একজন কাঠের কারিগরের মতামত ভিডিও সহ


আকাশমনি কাঠের ক্ষেত্রে
কাঠ কাটার পর এক মাস অথবা ৪০ দিন শুকানোর পর তা দিয়ে ফার্নিচার তৈরি করলে রঙ ভালো থাকবে এবং কোন জয়েন্ট ফাঁক হবেনা পাশাপাশি এর ফিনিশিং ভাল আসবে। তবে যদি আকাশমনি কাঠ ৫-৬ মাস শুক্রানো যায় তবে আরও ভালো। কিন্তু এক মাস বা ৪০ দিনের কম হলে এর রং এবং ফিনিশিং ভালবাসবে না। যদি কেউ ১০/১৫ দিন শুকিয়ে কাজ করে তবে এর রংটা ডিসকালার হওয়ার সম্ভাবনা থাকে এবং মাঝে মাঝে দেখা যায় জয়েন্টে ফাঁক হয়ে গেছে।
কাঁঠাল কাঠের ক্ষেত্রে
কাঁঠাল কাঠ অবশ্যই দেড় থেকে দুই মাস শুকাতে হবে কারণ যদি কাঁচা কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায় তখন ২-৪ অথবা ৬ মাস পরে জয়েন্টে ফাঁক দেখা দেয়।
সেগুন কাঠ কতদিন শুকাবেন
চিটাগাং অথবা লোকাল সেগুন কমপক্ষে এক থেকে দেড় মাস শুকাতে হবে। তাহলে এর রং ভাল আসবে, জয়েন্টে ফাঁক হবেনা এবং বার্নিশ ভালো হবে।
মেহগনি কাঠ কত দিন শুকাবেন
মেহগনি কাঠ দুই থেকে তিন মাস শুকাতে হবে এর থেকে বেশি শুকাতে পারলে আরো ভালো। এতে ফার্নিচারের রং এবং বার্নিশ ভালো হবে।
আমরা যখন কোন ফার্নিচার বানাবো তখন আমাদের মাথায় রাখতে হবে যেন কাঠ ভালোভাবে শুকানো হয় । অনেকে আছে ১০ থেকে ১৫ দিন শুকিয়ে ফার্নিচার বানায় এতে কাঠের রস থেকে যায় ফলে কিছুদিনের মধ্যে জয়েন্টের ফাঁক দেখা যায় এবং রং ভালো আসে না।
এই লেখাটি লিখতে Furniture Tech BD নামে ইউটিউব চ্যানেলর কাঠের কারিগরের সহযোগিতা নেওয়া হয়েছে। চাইলে তার ভিডিওটি দেখতে পারেন।
শেয়ার করুনঃ